Let’s start a
conversation
Have a question, need a quote, or want to discuss a custom project? We’re here to help. Reach out to our team and we’ll get back to you as soon as possible.

Visit Our Branches
You can visit our branches for in-person consultation, printing orders, or design discussions.
মারাজ প্রিন্টিং প্রেস — ফকিরাপুল শাখা
১৮৯, খাবির প্লাজা, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০
+8801822906802
সকাল ১০টা–রাত ১০টাশনিবার–বৃহস্পতিবার; শুক্রবার বন্ধ
Get Directionsমারাজ প্রিন্টিং প্রেস — মিরপুর-১০ শাখা
সেকেন্দার টাওয়ার, দোকান নং ৪, ফলপট্টি, মসজিদ গলি, মিরপুর-১০, ঢাকা-১২১৬
+8801822906802
সকাল ১০টা–রাত ১০টাশনিবার–বৃহস্পতিবার; শুক্রবার বন্ধ
Get DirectionsGot questions? We’ve got answers.
কীভাবে প্রিন্টিং অর্ডার করব?
প্রিন্টিং পণ্য থেকে প্রয়োজনীয় পণ্য ও অপশন বেছে তথ্য দিন। WhatsApp-এ যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। মূল্য, কাজের সময় ও ডেলিভারি নিশ্চিত করে প্রিন্টের কাজে অন্তত ৫০% অগ্রিম দিন; কাজভেদে অগ্রিমের পরিমাণ নির্ধারিত হয়। WhatsApp-এ চূড়ান্ত ডিজাইন দেখে অনুমোদন দেওয়ার পর প্রিন্টের কাজ শুরু হয়।
সারা বাংলাদেশে কি ডেলিভারি দেওয়া হয়?
হ্যাঁ। ঢাকার মধ্যে প্রথম ১ কেজি ১০০ টাকা, ঢাকার বাইরে ১৫০ টাকা; পরবর্তী প্রতি কেজিতে ৩০ টাকা যোগ হয়। অর্ডারের সময় আনুমানিক চার্জ জানানো হয়; প্যাকিংসহ ওজন ও কুরিয়ার অনুযায়ী চূড়ান্ত চার্জ নিশ্চিত করা হবে। প্রিন্ট শেষে বুকিংয়ের পর ঢাকায় সাধারণত ২৪ ঘণ্টা, বাইরে ২৪–৪৮ ঘণ্টা লাগে; কুরিয়ার ও গন্তব্যভেদে সময় বদলাতে পারে। শাখা থেকেও পণ্য সংগ্রহ করতে পারবেন।
রেডি ডিজাইন দিয়ে কি প্রিন্টিং অর্ডার করতে পারব?
যেসব ডিজাইন বা পণ্যে প্রিন্টিংয়ের সুবিধা রয়েছে, সেগুলো বেছে নিয়ে পণ্যের পৃষ্ঠায় দেওয়া অর্ডারের নির্দেশনা অনুসরণ করুন। কোন বিকল্পটি আপনার জন্য উপযুক্ত তা বুঝতে সহায়তা প্রয়োজন হলে অর্ডারের আগে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।
ডিজাইন করতে আলাদা চার্জ লাগে কি?
সাধারণ ডিজাইনে আলাদা চার্জ ধরা হয় না। জটিল ডিজাইনের ক্ষেত্রে কাজের আগে আলোচনা করে চার্জ নির্ধারণ করা হয়। সাধারণত ৩–৪ বার সংশোধন করা যায়। নিজের প্রস্তুত ডিজাইনে ছাড় থাকলে তা অর্ডারের পরিমাণ অনুযায়ী আলোচনা করে নির্ধারণ করা হয়।
কীভাবে টাকা পরিশোধ করব?
বিকাশ, নগদ, রকেট ও ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধের ব্যবস্থা আছে। অনলাইন পেমেন্টের জন্য অর্ডারে উপলব্ধ নির্দেশনা অনুসরণ করুন অথবা আমাদের সঙ্গে কথা বলুন। প্রিন্টিং অর্ডারে অন্তত ৫০% অগ্রিম লাগে; কাজভেদে অগ্রিম নির্ধারিত হয়। পণ্য হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করতে পারবেন। রেডি ডিজাইন ফাইল কেনার ক্ষেত্রে পুরো টাকা পরিশোধের পর ফাইল দেওয়া হয়।
নিজের ডিজাইন দিলে কী খেয়াল রাখব?
Adobe Illustrator-এর AI ফাইল দিন। নাম, বানান, ফোন নম্বর ও তারিখ মিলিয়ে নিন এবং গুরুত্বপূর্ণ লেখা কাটিংয়ের ধার থেকে নিরাপদ দূরত্বে রাখুন। WhatsApp-এ চূড়ান্ত ডিজাইন অনুমোদন নেওয়া হয়। অনুমোদিত ডিজাইনের ভুল তথ্য বা নিজের ফাইলে ধারঘেঁষা লেখার কারণে কাটিংয়ে সমস্যা হলে তার দায় কাস্টমারের।
আমাদের প্রিন্ট বা কাটিংয়ে ভুল হলে কী করবেন?
চূড়ান্ত অনুমোদিত ডিজাইন থেকে আমাদের প্রিন্ট বা কাটিংয়ের ভুলে লেখা বাদ পড়া, সরে যাওয়া বা নষ্ট হলে সেই কাজ আমরা সংশোধন করে দেব। পণ্য পাওয়ার ৪ দিনের মধ্যে অর্ডারের তথ্য ও সমস্যার ছবি দিয়ে WhatsApp-এ জানান।
অর্ডার দেওয়ার পর বাতিল করা যাবে কি?
অর্ডার দেওয়ার পর বাতিল করা যায় না। তাই অর্ডার নিশ্চিত করার আগে পণ্য, পরিমাণ, ডিজাইন, মূল্য ও সম্ভাব্য সময় ভালোভাবে মিলিয়ে নিন।
কুরিয়ারে পণ্য ক্ষতিগ্রস্ত হলে কী হবে?
কুরিয়ারে পরিবহনের সময় পণ্য ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতির দায় মারাজ প্রিন্টিং প্রেস বহন করে না। পণ্য গ্রহণের সময় প্যাকেট ও পণ্যের অবস্থা যাচাই করুন এবং ক্ষতি হলে কুরিয়ারকে জানান।
We’re here to help!
Contact us through phone, email or visit our branch. Our team is ready to assist you.
