Fakirapool, Dhaka | Mirpur-10, Dhaka
মানসম্মত প্রিন্ট, শক্তিশালী ব্যবসা

লেটারহেড প্যাড প্রিন্টিং

আপনার অফিস বা ব্যবসার নাম ও লোগো দিয়ে প্যাড ছাপিয়ে নিন। প্রতি প্যাডে ১০০ পাতা থাকবে। সাইজ, কাগজ ও ১০ বা ২০ প্যাডের প্যাকেজ বেছে অর্ডার করতে পারবেন।

প্রিমিয়াম প্রিন্ট কোয়ালিটি
ডিজাইন সাপোর্ট
যত্নসহকারে প্যাকেজিং
দেশব্যাপী ডেলিভারি
Share

পণ্যের বিবরণ

আপনার অফিস বা ব্যবসার নাম ও লোগো দিয়ে প্যাড ছাপিয়ে নিন। প্রতি প্যাডে ১০০ পাতা থাকবে। সাইজ, কাগজ ও ১০ বা ২০ প্যাডের প্যাকেজ বেছে অর্ডার করতে পারবেন।

  • প্রতি প্যাডে ১০০ পাতা
  • ১০ বা ২০ প্যাড নিতে পারবেন
  • Letter ও আসল A4 সাইজ
  • ৮০ ও ১০০ GSM অফসেট কাগজ
  • আপনার নাম ও লোগো দিয়ে প্রিন্ট

অফিসের চিঠি, আবেদন বা কোটেশন দেওয়ার জন্য নিজের প্রতিষ্ঠানের প্যাড লাগবে? আপনার নাম, লোগো, ঠিকানা ও ফোন নম্বর দিয়ে আমরা লেটারহেড প্যাড ছাপিয়ে দিই।

প্যাডে যা থাকবে
প্রতি প্যাডে ১০০ পাতা। একসঙ্গে ১০ বা ২০ প্যাড নিতে পারবেন। ২০ প্যাড নিলে প্রতি প্যাডের খরচ একটু কম পড়বে। কাগজের জন্য ৮০ GSM ও ১০০ GSM অফসেট—দুইটি অপশন আছে।

সাইজ
Letter: ৮.৫ × ১১ ইঞ্চি।
আসল A4: ২১০ × ২৯৭ মিমি, প্রায় ৮.২৭ × ১১.৬৯ ইঞ্চি। অর্ডারের সময় আপনার প্রয়োজনের সাইজটি বেছে নিন।

অর্ডার দিতে যা পাঠাবেন
আপনার লোগো, প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, ফোন নম্বর এবং প্যাডে যে তথ্য রাখতে চান, সেগুলো WhatsApp-এ পাঠিয়ে দিন। নিজের ডিজাইন করা থাকলে সেটিও দিতে পারবেন। প্রিন্টে যাওয়ার আগে ডিজাইন দেখিয়ে নেওয়া হবে। তখন বানান ও তথ্যগুলো ভালো করে মিলিয়ে দেবেন।

এই পেজে সাইজ, কাগজ ও কত প্যাড লাগবে বেছে নিলেই দাম দেখতে পাবেন। এরপর প্রিভিউ দেখে আপনার নাম, ফোন ও ঠিকানা দিয়ে WhatsApp-এ অর্ডারের কথা বলতে পারবেন।

ডেলিভারি
ঢাকার মধ্যে ১০০ টাকা, ঢাকার বাইরে ১৫০ টাকা। এই চার্জ প্যাডের দামের বাইরে।

কাগজের দাম ওঠানামা করে, তাই অর্ডার দেওয়ার আগে আমাদের সঙ্গে দামটা মিলিয়ে নেবেন। আপাতত দেওয়া রেটগুলো পরে সংশোধন হতে পারে।

মারাজ প্রিন্টিং প্রেস, মিরপুর-১০ ও ফকিরাপুল। প্যাড প্রিন্টিংয়ের জন্য WhatsApp করুন: 01822906802।

সারা বাংলাদেশে হোম ডেলিভারিযত্নসহকারে প্যাকেজিং ও ডেলিভারি
নির্ভরযোগ্য প্রিন্টিংআপনার ব্র্যান্ডকে ফুটিয়ে তুলুন
যেকোনো প্রশ্নেআমাদের পাশে পাবেন